স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এমন হুঁশিয়ারি দেন।
সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, শরীয়তপুরে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসক রাজেশ মজুমদার গতকাল অফিসে হাজিরা দিয়ে চলে গিয়ে স্থানীয় আধুনিক সিটি হাসপাতালে প্রাইভেট চেম্বারে রোগীর দেখার অপরাধে কৈফিয়ত তলব করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা রুজু হবে। তার নিবন্ধন স্থগিতের প্রক্রিয়াও চলমান। তার ঘটনা থেকে অন্যান্য চিকিৎসকদের শিক্ষা নিতে আহ্বান জানান মন্ত্রী। চিকিৎসকের পাশাপাশি শরীয়তপুরের আধুনিক সিটি হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে। আগামীতে কোনো সরকারি চিকিৎসক অফিস সময়ে অনুপস্থিত থাকলে লাইসেন্স স্থগিত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে মাঠ পর্যায়ে প্রায় এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৯ ...
ডেস্ক রিপোর্ট: বিজ্ঞানীরা শরীরের ভেতরে ব্যাক্টেরিয়া ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস করার নতুন চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালাচ্ছেন, যা ক্যানসারের চিকিৎসায় এক সম্ভাব্য বিপ্লবী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস। মশলার বাজারে সুগন্ধি বড় এলাচ কিনতে গিয়ে আপনি কি অজান্তেই বাড়িতে বিষ নিয়ে ফিরছেন? সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, বড় এলাচের আকাশচুম্বী দামের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করেছে যে গিনি-বিসাউতে পরিকল্পিত হেপাটাইটিস বি জন্মকালের ভ্যাকসিন ট্রায়াল “অনৈতিক” হতে পারে। সংস্থার মতে, জন্মকালের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর এবং এটি ...
সব মন্তব্য
No Comments