বরিশাল অফিস: বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে র্যাগিংয়ের খবর সংগ্রহকালে ৭ সাংবাদিকের ওপর হামলায় জড়িত দুই চিকিৎসকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
বরিশাল নগরীর সদর রোডে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অধিভূক্ত বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ হয়। এসময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে জড়িতদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রীসহ স্থানীয় সব দপ্তরে পাঠানোর ঘোষণা দেন বিএফইউজে-এর কেন্দ্রীয় নেতারা।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম (স্বপন খন্দকার) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য নূরে জান্নাত সীমা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। আরও উপস্থিত ছিলেন, সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, চারুকলার সংগঠক অ্যাডভোকেট সুভাস দাস নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, হামলার শিকার ফিরোজ মোস্তফা প্রমুখ।
বিএফইউজে-এর সভাপতি ওমর ফারুক বলেন, স্বনামধন্য চিকিৎসকদের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে পরেছে। এজন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় তারা বিদেশমুখি হচ্ছে। এই দুর্বৃত্তরাই ছাত্রী র্যাগিংয়ের ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হামলার পর তদন্ত প্রতিবেদনের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা অবিলম্বে বিচার দাবি করে জড়িত চিকিৎসকদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রী বরাবর পাঠাবো। স্থানীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সব দপ্তরে প্রেরণ করবো। আমরা বলে যেতে চাই, বিএফইউজের সদস্যদের ওপর হামলা করলে রেহাই পাওয়া যাবে না। তাই আমরা দাবি জানাচ্ছি, জড়িতদের অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করা হোক। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments