দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকের বাড়িতে চুরি করতে গিয়ে রনি (৩০) নামে এক চোর জনতার হাতে আটক হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে চুরি করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার আটক হয় এলাকার চিহ্নিত চোর রনি। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হলে আজ বুধবার সকালে হাসপাতাল থেকে সে পালিয়েছে। পলাতক চোর রনি একই ইউনিয়নের হরিণগাছি গ্রামের রহমত মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে হাসানপুর গ্রামের আশরাফ আলীর ছেলে কৃষক আসলাম আলী (৪০) এর বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা খুলে চুরি করার সময় বাড়ির লোকজন টর পেয়ে চিৎকার দেয়। এসময় গ্রামের পাহারারত লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে চোরকে ধরে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশে ফোন দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর রনিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ হেফাজত থেকে গতকাল বুধবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় চোর রনি পালিয়ে যায়। চোর রনি স্থানীয় বিএনপি’র একজন সক্রীয় কর্মী হওয়ায় শীর্ষ নেতৃবৃন্দের সুপারিশে চোর রনিকে পালাতে সহায়তা করা হয় বলে এলাকাবাসীর ধারণা।
চোর রনি চুরি করতে গিয়ে ধরা পড়ার বিষয়ে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, বেশ কিছুদিন যাবৎ হাসানপুর গ্রামে প্রায় রাতেই চুরির ঘটনা ঘটছে। বুধবার রাতেও আসলাম আলীর বাড়িতে চুরি করতে গিয়ে রনিকে আটক করে এলাকাবাসী। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। রনি বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত বলে তিনি উল্লেখ করেন।
দৌলতপুর উপজেলা বিএনপি’র সদ্য সাবেক যুগ্মআহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার বলেন, রনি স্থানীয় বিএনপি’র একজন সক্রীয় কর্মী। এটা অস্বীকার করার কিছু নাই। অপরাধী যে দলেরই হোক তাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক।
জনতার হাতে চোর আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে চোর আটক বিষয়টি শুনেছি, পুলিশের সহোযোগিতায় গ্রামবাসী তাকে হাসপাতালে ভর্তি করলে সে পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments