মো.পাভেল ইসলাম রাজশাহী: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর দড়িখোরবনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৪ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলার অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবনের জামিন হয়। জামিনে বের হওয়ার পর কারাগারের মূল ফটকে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জীবনকে গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া সোমবার আশেপাশের চারটি জেলা থেকে অফিস ছুটি না নিয়ে বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মচারীদের ডেকে এনে সমাবেশ করে সাংবাদিকদের হুমকি প্রদান ও গালিগালাজ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিচারাধীন মামলার অন্যতম আসামী জীবনকে যেভাবে বিএমডিএ কার্যালয়ে সংবর্ধনা ও কর্মচারীদের ডেকে এনে সমাবেশ করা হয়েছে তা শিষ্টাচারবর্হিভূত ও আইনবর্হিভূত। একটি প্রতিষ্ঠান কতটা স্বেচ্ছাচারী হলে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে প্রশ্ন তুলেন বক্তারা। তারা এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণ দাবি করেন।
আরইউজের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব রাশেদ রিপন, সদস্য বদরুল হাসান লিটন ও শরীফ সুমন, আরইউজের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম-সম্পাদক মিজানুর রজমান টুকু, ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, আরইউজের সদস্য সৌরভ হাবিব, আদিবাসি পরিষদ নেতা বিমল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
গত ৫ সেপ্টেম্বর বিএমডিএর প্রধান কার্যালয়ে লাইভ সম্প্রচারের সময় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলা চালায় বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় সেদিন রাতেই বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন বুলবুল হাবিব।
সমাবেশে বক্তারা দ্রুত এ মামলার চার্জশিট দেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments