মো.পাভেল ইসলাম মিমুল : রাজশাহীতে নতুন হাইব্রিড জাতের সরিষা আবাদ করে এলাকায় আলোড়ন পড়েছে।অল্প খরচে বেশী ফলন ও দাম বেশী পাওয়ায় রাজশাহীর পবার কৃষকদের কাছে এই আলোড়ন সৃষ্টি হয়েছে।নতুন হাইব্রিড জাতের এই সরিষার নাম রানী-১০।
জানা গেছে,চলতি মৌসুমে রাজশাহীর পবা উপজেলার কৃষক আমজাদ হোসেন পবা উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম টিপুর পরামর্শে হাইব্রিড জাতের রানী-১০ নামের সরিষার বীজ নিয়ে জমিতে আবাদ করে।এবার সে ৪ বিঘা জমিতে আবাদ করে বিঘা প্রতি ফলন পেয়েছে ১২-১৪ মন।তার এই ফলন দেখে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
পবা উপজেলার ঠাকুরমারা এলাকার কৃষক আমজাদ জানান,আমি এবার ৪ বিঘা জমিতে রানী-১০ জাতের হাইব্রিড সরিষা ৪০০ টাকা কেজি দরে বীজ নিয়ে জমিতে রোপন করি। আবহাওয়া অনুকূলে ও কৃষি অফিসারের পরামর্শে নিয়মিত সার-বীজসহ পরিচর্যা করায় ভালো ফলন পেয়েছি।৪ বিঘা জমিতে মাত্র ১৬ হাজার টাকা খরচ হয়েছে।বিঘাপ্রতি ১২-১৪ মন ফলন হয়েছে।সব মিলিয়ে আশা করা যায় সেচসহ অন্যান্য খরচ বাদে ১ লক্ষ ২০ হাজার টাকা লাভ করব।
শুধু কৃষক আমজাদ নয়,পবা উপজেলার শুটাহাটি,
ফদকিপাড়া,কুলপাড়াসহ আরো বেশ কয়েকটি গ্রামের কৃষক এই জাতের সরিষা চাষ করে ফলন ভালো পাওয়াতে এলাকায় সাড়া পড়েছে।আগামীতে এই জাতের সরিষার আবাদ বেড়ে যাবে।
পবা উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম টিপু জানান,আমি রানী-১০ জাতের হাইব্রিড এই নতুন জাতের সরিষার সন্ধান পেয়ে পবা উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করি।এই সরিষা উচ্চতায় ৫-৬ ফুট উচ্চতা ও ফলন অন্যান্য সরিষার চাইতে অনেক বেশী হয়। কৃষকরা যখন সরিষা আবাদ শুরু করে তখন অন্যান্য সরিষা আবাদের চাইতে ভিন্ন ভাবে পরিচর্যার পরামর্শ দিয়ে এই ফলন পাওয়া গেছে বলে জানান।
তিনি আরো বলেন,সরিষার ফলন অনেক বেশী হওয়ায় ওই এলাকায় বেশ সাড়া পড়েছে।এই মৌসুমে প্রায় ৬০ বিঘা জমিতে আবাদ হয়েছে। আগামীতে এই আবাদ আরো বেড়ে যাবে বলে জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments