দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তুল, শর্টগান ও গুলিসহ ২জন আটক হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় হাবিলদার কুদ্দুস ফকিরের নেতৃত্বে প্রাগপুর বিওপি’র টহল দল পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মঞ্জিল সর্দার (৪৩) কে একটি শর্ট গান ও ১রাউন্ড গুলিসহ আটক করা হয়। সে পাকুড়িয়া গ্রামের মৃত রহমত সর্দারের ছেলে। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে একই গ্রামের শফিকুল সর্দারের ছেলে টুটুল (২৫) কে একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন ও২ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
উদ্ধার করা ভারতীয় অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করে অস্ত্রসহ আটক ২জনকে দৌলতপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments