বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। বুধবার (১৮ জুন) বিকেলে পৃথক দুটি অভিযানে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর এসআই শহীদুল আলম ও এসআই মনি সাধ্য ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযান পরিচালনা করেন বিকাল সাড়ে ৫টার দিকে।
এ সময় বকশীগঞ্জ থানার বগারচর ইউনিয়নের সারমারা গলাকাটা এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ইসমাইল বাবু (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবু উপজেলার কামালপুর ইউনিয়নের ধানুয়া কামালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
অপর অভিযানে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামরামপুর রৌমারী-বকশীগঞ্জ সড়কের দক্ষিণ পাশে সিরাজ স্টোরের পাশের একটি খালি প্লট থেকে ১০০ পিস ইয়াবাসহ শামীম আহমেদ শাকিল (২৩) নামের অপর এক যুবককে আটক করা হয়।
শাকিল দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের আফরুজ্জামানের ছেলে।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার জানান,
“আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments