রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হলো ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) ফ্যামিলি ডে-২০২৪।
শনিবার ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের স্বপ্ন জগত পার্কে দিনব্যাপী ফ্যামিলি ডে-১০ ফেব্রুয়ারি ২০২৪ পালন করা হয়।
এসময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র খেলায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) জেলা কমিটি, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্য গণ তাদের পরিবারের সদস্যসহ অংশগ্রহণ করেন।
খেলা শেষে আলোচনায় ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (TOJA) সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনটির সহ-সভাপতি অ্যাড. আহসান হাবিব বুলবুল, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাহিদ রেজা, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, দপ্তর সম্পাদক রহিম শুভ, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, তোজার পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বাদল হোসেন, রাণীশংকৈল উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সভাপতি কায়সার, হরিপুর উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতা ও র্যাফেল ড্র প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল আহমেদ বলেন, আমরা প্রতিবছর আমাদের সংগঠনের মাধ্যমে এমন আয়োজন করে থাকি। কারণ আমরা সবসময় সাংবাদিকতার কাজে ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের তেমন একটা সময় দিতে পারিনা। তাই পরিবার সহ আমাদের নিজেদের আনন্দের জন্য আমাদের এই আয়োজন। আশা করি আগামীতেও এটি অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments