স্টাফ রিপোটার: সামাজিক ও সাংস্কৃতিক অরাজনৈতিক সংগঠন ‘হিলফুল ফুযুল যুব ফাউণ্ডেশন’ দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান। এরআগে সংগঠনের নেতাকর্মীরা শুধু মাত্র সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করেছিল। তবে কোনো রাজনীতিক দলের সঙ্গে জড়ায়নি সংগঠনের সদস্যরা।
শুক্রবার (২২সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গাপ্রেস (মোকবুল ভবনে) যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসএম আলী হোসেন রানা, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হামিদুল্লাহ সরদার, সংগঠনের আহবায়ক সাগর হোসেন বাদশা, সদস্য সচিব আরাফাত হোসেন সৈকতসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
এ সময় সংগঠনের আহবায়ক সাগর হোসেন বাদশা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা আওয়ামী লীগে যোগ দিয়েছি। একইকথা বলেছেন সদস্য সচিব আরাফাত হোসেন সৈকত। তিনি বলেন, আগামী প্রজন্মকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। এটা বুঝতে পেরেছি এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের কোনো বিকল্প নেই। তাই আমরা আজকে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বলে জানান তিনি।
হারুনর রশীদ মুন্না বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আজকে বিশ্বব্যাপী প্রশংসিত। দেশের দৃশ্যমান উন্নয়নে আবারো দেশবাসী শেখ হাসিনা সরকারকে ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments