শারদীয় শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান

প্রকাশ : 10 Oct 2024
শারদীয় শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পঞ্চগড় -১ আসনের সবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান বাংলাদেশের সকল সনাতন ধর্মালম্বী সহ পঞ্চগড় বাসিকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। 


এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের সকল সনাতন ধর্মালম্বীসহ পঞ্চগড় বাসিকে শারদীয় শুভেচ্ছা জানান।


সেখানে তিনি উল্লেখ করেন,  দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভুমি বাংলাদেশের সকল সনাতন ধর্মালম্বীসহ পঞ্চগড়  জেলায় সকলে মিলে যুগ যুগ ধরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করে আসছে-এবছর এর ব্যত্যয় হবে না। সকলের অংশ গ্রহনে সার্বজনীন এ উৎসব হয়ে উঠুক আরও আনন্দময়, আরও প্রাণবন্ত- এ আশাবাদ ব্যক্ত করছি।


এছাড়াও তিনি সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু, শান্তিপুর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হোক এমনটা প্রত্যাশা করেন।

সম্পর্কিত খবর

;