ডেস্ক রিপোর্ট : আজ রাজধানী ঢাকা সহ সারাদেশে একযোগে ১৯ টি কেন্দ্রের মোট ৫৭ টি ভেন্যুতে "২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা" অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলির মধ্যে ১৮ টি মেডিকেল কলেজ ও ১ টি ডেন্টাল কলেজ। দেশব্যাপী ৪,৩৫০ টি আসনের বিপরীতে এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মোট ১ লক্ষ ৪৩ হাজার ৯১৫ জন প্রার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ঢাকায় অংশ নিয়েছে ৬১,৬৭৮ জন প্রার্থী। সরকারি মেডিকেল কলেজের একটি আসনের বিপরীতে ৩৩ দশমিক ৮ জন করে প্রার্থী অংশ নিয়েছে, যা বিগত যেকোনো বছরের তুলনায় বেশি।
সার্বিক পরিস্থিতি সরেজমিন দেখার জন্য সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো। পরীক্ষার প্রশ্নপত্র মানসম্পন্ন হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। পরীক্ষা নিয়ে কোন কোন মহল প্রপাগান্ডা ছড়াতে তৎপর থাকতে পারে। এব্যাপারে শিক্ষার্থীসহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে। প্রশ্ন ফাঁস নিয়েও নানা মহল গুজব ছড়াতে চেষ্টা করে। এ ব্যাপারেও স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট সতর্ক রয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র শুরু থেকে কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়া ও রেজাল্ট দেওয়া পর্যন্ত সব ধরনের সতর্কতা আমরা নিয়েছি। প্রশ্নপত্র বহনকারী গাড়িটিও আমরা ডিজিটাল মনিটরিংয়ের আওতায় রেখেছি। সামাজিক মাধ্যমে কিছু লোক ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রশ্নফাঁস সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল। তার আগেই আমরা এর সাথে সংশ্লিষ্ট দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে তারা এখন রয়েছে। সম্মানিত অভিভাবকদের শুধু এটুকু বলতে চাই, তারা যেন বাইরের কোন উস্কানিতে কান না দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও কঠোরতার মাধ্যমে এ পরীক্ষায় শতভাগ স্বচ্ছতার সাথে ফলাফল প্রকাশ করবে।"
পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এনায়েত হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments