ডেস্ক রিপোর্ট: আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন স্থগিত করা হয়েছে। নতুন ওমিক্রন কোভিড-১৯ ভেরিয়ান্টের কারণে এ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ৪ বছরের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার বৃহত্তম বাণিজ্য সম্মেলন।
ডব্লিউটিও আশা করেছিল যে চার দিনের সম্মেলনে দুর্বল সংগঠন থেকে সংস্থাটি নতুন প্রাণের শ্বাস ফেলবে, মৎস ভর্তুকির মতো সমস্যা সমাধানের জন্য বছরের পর বছর চেষ্টা করার পর এখনো আটকে আছে।
নতুন মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা আশা করছিলেন, এই সম্মেলনে মতভেদ দূর করতে, কোভিড ভ্যাকসিনের পেটেন্ট তুলে নেয়ার বিষয় একটি চুক্তির দিকে অগ্রসর হতে এবং মহামারি মোকাবিলায় ডব্লিউটিও’র ভূমিকা তুলে ধরার জন্য সুযোগ পাবেন।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগজনক ভেরিয়েন্ট ওমিক্রনের নাম ঘোষণার পরে এই বাণিজ্য সম্মেলন শুরুর চার দিন আগে তা স্থগিত করা হয়।
নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে অনেক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে ৯ নভেম্বর প্রথম এই স্ট্রেন শনাক্ত করা হয়।
এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, “মহাপরিচালক হিসাবে আমার অগ্রাধিকার হলো এমসি ১২তে (মন্ত্রী পর্যায়ের ১২ তম সম্মেলন) অংশগ্রহনকারী সকল মন্ত্রী, প্রতিনিধি এবং সুশীল সমাজের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া।”
জেনেভায় এই সম্মেলনে ১৬৪টি সদস্য দেশের ১০০ বেশী মন্ত্রী এবং ৪,০০০ বেশী প্রতিনিধি অংশ নেয়ার কথা ছিল।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments