ডেস্ক রিপোর্ট: ফেব্রুয়ারি মাসে সেভ দ্য রোড-এর প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন সড়কপথ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। বাংলাদেশের ৩১ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৫ হাজার ৩৫৪ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ৩৩৩ জন এবং নিহত হয়েছে ১০৭৮ জন।
করোনা পরিস্থিতির কারণে সেভ দ্য রোড-এর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সড়কপথে সবচেয়ে বেশি ঘটেছে মোটর সাইকেল দুর্ঘটনা। মোটর সাইকেল চালানোর সময় নিয়ম না মানা এবং হেলমেট ব্যবহারে অনীহার কারণে ২১৫১ টি দুর্ঘটনায় আহত ১৭৫২ এবং নিহত হয়েছে ২১৬; অসাবধানতা ও ঘুমন্ত চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ৬০২ টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮৫ এবং নিহত হয়েছে ৬৫ জন; ১৩৭৭ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছে ১২৯০ এবং নিহত হয়েছে ৩৪৬ জন; পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সাথে চলাচলের কারণে লড়ি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিক্সা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনা ঘটেছে ১২২৪ টি আহত হয়েছে ৯০৫ জন এবং ৪৫১ জন নিহত হয়েছে। সেভ দ্য রোড বরাবরই বলছে- পথদুর্ঘটনার সাথে জড়িতদের বিচার বাস্তবায়ন দ্রুত করলে চালক-সহকারীসহ সবাই সতর্ক থাকবে বলে আমরা আশাবাদী। একই সাথে সেভ দ্য রোড বরাবরই বলছে- পথ দুর্ঘটনায় আহতদের পরিবারকে কমপক্ষে ৩ লক্ষ ও নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হোক। দুর্ঘটনামুক্ত পথ আন্দোলনে নিবেদিত থাকা সবাইকে সচেতনতা তৈরির জন্য কাজ করে যাওয়ারও আহবান জানাচ্ছে সেভ দ্য রোড।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments