বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তারিখ অনুযায়ী: চারুকলা অনুষদের বিভাগসমূহের ক্লাস শুরু হবে ১ জানুয়ারি ২০২২;
বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং বিজনেস ষ্টাডিজ অনুষদের বিভাগসমূহ এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের ক্লাস শুরু হবে ৯ জানুয়ারি ২০২২;
কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগসমূহ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লাস শুরু হবে ১৬ জানুয়ারি ২০২২;
বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি কার্যক্রম ৭ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে এবং কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া, বিভিন্ন কোটায় ভর্তিচ্ছুদের নির্বাচন আগামী ৬ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিট প্রধানগণের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments