জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো গান গাইতে আসছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় পূর্নমিলনী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন তিনি।
শুক্রবার (১০ মার্চ) তৃতীয় পূনর্মিলনী উদযাপন পরিষদ ও অনুষ্ঠানের আহ্বায়ক বিভাগটির সভাপতি অধ্যাপক তারানা বেগম কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, এই গুনী শিল্পীকে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেয়া হবে জানানো হয়।
কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
আজ সকাল ১০টায় আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম। পরে একুশের পাদদেশ থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকার ও রাজনীতি বিভাগের সামনে এসে শেষ হয় এই শোভাযাত্রা।
অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচীর মধ্যে আরও রয়েছে বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভাগের সাবেক বনাম বর্তমানদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। এছাড়া নারী এবং শিশুদের জন্য রাখা হয়েছে নানা রকমের খেলাধুলার ব্যবস্থা।
পরে বিকেল ৫ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করবেন। স্মৃতিচারণ শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সম্মাননা দেয়া হবে- সরকার ও রাজনীতি বিভাগের সাবেক ও প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক গুনী শিক্ষার্থীদের। সম্মাননা প্রদান শেষে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments