তানোর (রাজশাহী) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনলাইন নিউজ পোর্টাল এবং পত্রিকায় আওয়ামী লীগে যোগদানের করা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সরনজাই বাজারে বিএনপির কার্যালয়ে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সম্মেলনে বিএনপি নেতা মোজাম্মেল হক বলেন, তিনি জাতীয়তাবাদি দল বিএনপির সঙ্গে আছেন, মৃত্যুর আগে পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গেই থাকতে চান। তবে, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের মঞ্চে স্থানীয় সংসদ সদস্য ভালোবেসে তাঁকে একটি মালা গলায় পরিয়ে দেন। আর এ মালা পরানোর ছবি নিয়ে অনেকে আমি আওয়ামী লীগে যোগদান করেছি বলে বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা চালাতে থাকেন। মূলত যোগদানের এসকল খবর সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। আমি বিএনপির রাজনীতিতে অবিচল আছি এবং আজীবন থাকবো। ইনশাল্লাহ।
সংবাদ সম্মেলনে সরনজাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments