বিশেষ প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন যাবত অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা ও নৈতিক দায়িত্ব বলে মনে করেন আগামী সিটি করপোশেন নির্বাচনে ৬৪নং ওয়ার্ড বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: ইসমাইল ভুইয়া তুহিন। তিনি ৬৪নং ওয়ার্ড বিএনপির নেতা হলেও সবসময় রাজনীতি করছেন তৃণমূলের সাধারন কর্মীদের সঙ্গে নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত ১৫ বছর দলের একজন কর্মী হিসাবে রাজপথে থেকে সকল গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন। কোনো ধরনের অপরাধ না করেও জেল খেটতে হয়েছে ১১ বার। তার বিরুদ্ধে ঢাকা মহানগরে একাধিক থানায় ৯৪ টি মিথ্যা মামলা রয়েছে। তবে এখন তিনি খোলা আকাশে ইচ্ছেমত কাজ করছেন গরীব-দু:খি মানুষের জন্য।
শনিবার (৯নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডেমরা থানাধীন ৬৪নং ওয়ার্ডের বাঁশেরপুল নিজ কার্যালয়ে এ প্রতিবেদকের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।
মো: ইসমাইল ভুইয়া তুহিন বলেন, মানুষ চিরস্থায়ী নয়। একদিন সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তাই যতটুকু সময় পাওয়া যায় সকলের উচিত অসহায় মানুষর জন্য কাজ করা এবং তাদের পাশে থাকা। আমিও সেই চেষ্টা করছি,জানি না কতটুকু করতে পারবো। বিএনপির এই নেতা সর্বশেষ গত ৬ আগষ্ট নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি লাভ করি। তিনি বলেন,গত ১৫ বছর পরিবার-পরিজনের সঙ্গে বাড়িতে থাকতে পারি নাই। ব্যবসা বানিজ্য সহ সবকিছু ধবংশ করে দিয়েছে। এরমধ্যেও ৬৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সকল সামাজিক-রাজনীতি ও উন্নয়ন মুলক কাজে অংশগ্রহণ করেছি এবং সেই ধারাবাহিকতা এখনও বাজায় রেখেছি। তিনি আরও বলেন, আমার এলাকায় দরিদ্র-অসহায় মানুষগুলো আমাকে অনেক পছন্দ করে। তাদের অনুরোধে আগামী নির্বাচনে ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছি। পদে থাকলে আরও অনেক বেশি মানুষের কল্যানে নিজেকে নিযোজিত রাখা যায় এবং গরিব-দু:খি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো যায়।মো: ইসমাইল ভুইয়া তুহিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দল ও দলের প্রার্থীর পক্ষে সাংগঠনিক ভাবে কাজ করছি। আশা করছি দলের দীর্ঘদিনের নির্যাতিত-নিপীড়িত একজন কর্মী হিসেবে দল আমাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে শতভাগ বিজয় এনে দেবো। একইসঙ্গে ৬৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, ডিজিটাইজ, মাদক নিরাময়-ইভটিজিং মুক্ত সমাজ গড়ে তুলবো। তিনি বলেন, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সমস্যা সমাধান, মশার উপদ্রব কমানোসহ নানা ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, মশার ষন্ত্রনায় ৬৪নং ওয়ার্ডবাসি অতিষ্ঠ হয়ে ওঠেছে। আমি কাউন্সিলর হলে এই ওয়ার্ডের বাসিন্দারা মশারি ছাড়া ঘুমাতে পারবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments