সাভার (ঢাকা) সংবাদদাতা: সাভার পৌরসভার সাভার সদর ইউনিয়নের একাংশ ৩ নং ওয়ার্ডের আওতাধীন আইচানোয়াদ্দা মৌজাধীন এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদনটি দাখিল করেন স্থানীয় বাসিন্দা এবং চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
সম্প্রতি ওই এলাকাটি পৌরসভার আওতাভুক্ত করতে পৌর প্রশাসন কর্তৃক নেওয়া উদ্যোগের প্রতিবাদে আবেদনটি করা হয়। লিখিত আবেদনে বলা হয়, এলাকাটি বরাবরই ইউনিয়ন পরিষদের অধীনে ছিল এবং এখানকার নাগরিকরা ইউনিয়ন পরিষদ থেকেই তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করে আসছে।
কিন্তু সম্প্রতি সাভার পৌর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার কর নির্ধারণ টিম এলাকাবাসীর তথ্য সংগ্রহ করার পাশাপাশি এবং পৌরসভার কর আরোপ করবে বলে জানানো হলে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২০ ফেব্রুয়ারি সাভার পৌরসভার একটি দল কর নির্ধারণের জন্য সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে পৌরসভার কর্মীগন মাইকিং কার্যক্রম বন্ধ করে এবং স্থানীয়দের ক্ষোভের মুখে ফিরে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে দাবি করা হয়, ওই এলাকার বাসিন্দারা কোনোদিনই পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের অধীনে থেকেই তাদের নাগরিক সুবিধা যথেষ্ট রয়েছে। বিশেষ করে পৌরসভার সঙ্গে সংযুক্ত হলে স্থানীয়দের চলাচলে সমস্যার সৃষ্টি হবে বলে মনে করছেন তারা।
এছাড়াও, পৌরসভার অন্তর্ভুক্ত হলে স্বাভাবিকভাবেই স্থানীয়দের উপর বর্ধিত কর আর্থিক চাপ সৃষ্টি করবে বলেও উল্লেখ করা হয় আবেদনে। স্থানীয়দের দাবি, ২০০৫ সালে একটি গেজেটে তাদের এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত দেখানো হয়। কিন্তু সেটি অকার্যকর, বেআইনি এবং ষড়যন্ত্রমূলক ছিল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments