বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে একই পরিবারের ৫ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।
আটকরা হলেন- রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), ছেলে রাজু বাড়ৈ (১২), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪) ও রিপা বাড়ৈ (১২)। তাদের বাড়ি বরিশাল জেলার বানাইপাড়া থানার বিসারকান্দি গ্রামে।
বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল আইসিপির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদে তারা জানতে পারেন কয়েকজন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর দিয়ে অবৈধপথে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই সীমান্তবর্তী এলাকায় গোপনে অবস্থান করেন। এসময় ভারতে যাওয়ার সময় একটি আমবাগান থেকে তাদেরকে আটক করা হয়।
অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments