ফুলতলা, খুলনা প্রতিনিধিঃফুলতলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও বাজারের স্বনির্ভর সড়কের চিকিৎসক সাংবাদিক ডা. কাজী আঃ হাই (৫৭) শনিবার বেলা ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না……..রাজেউন)। গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০ টায় তার দামোদরস্থ বাড়ির সামনে খুলনা যশোর মহাসড়কে পিকাপের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতা ও চিকিৎসা সেবার মত মহৎ পেশার সাথে জড়িত ছিলেন। তার লাশ ঢাকা থেকে ফুলতলার নিজ বাড়িতে এনে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিকসুত্রে জানা যায়। ডা. কাজী আঃ হাই এর মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা, গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মো¯Íাফিজুর রহমান, সহ-সভাপতি মহাতাব উদ্দিন আহম্মেদ, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্যা, তরিকুল ইসলাম টলা, কোষাধ্যÿ জাহিদুল হক, সদস্য শফিকুল ইসলাম, শরীফ বিলøাল হোসেন, মঈন উদ্দিন ময়না, ফারুকুজ্জামান বিপ্লব, আঃ হাফিজ কচি, মহিবুল ইসলাম মুন্না, মোঃ রাসেল শেখ, আঃ মান্নান সরদার, মাসুদ আহম্মেদ, রাজিবুল হাসান, ডাঃ জয়দের সরকার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments