ডেস্ক রিপোর্ট: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহনের জন্য অনুশীলন শুরু করেছেন পেস বোলার মাশরাফি বিন মোর্তাজা এমপি।
বিপিএলে ঢাকা ফ্য্রাঞ্চাইজিতে খেলবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। অবশ্য দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আছেন টাইগার পেসার। মাশরাফির মতে সর্বপ্রথম তার বোলিংয়ের ছন্দ ফিরে পেতে হবে।
তিনি বলেন,‘ আমি পুর্ন রানআপ নিয়ে বোলিং করতে পারিনি। শর্ট রানআপ নিয়ে বল করে যাচ্ছি। সুতরাং নিজের বোলিং নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।’
মাশরাফি বলেন,‘ আমি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছি। ফুল রানআপ দিয়ে বল করতে পারব কিনা হয়তো আগামী সপ্তাহে বুঝা যাবে। ফিটনেস ঠিক থাকলে আশা করছি ছন্দ খুঁজে পেতে আমার বেশী সময় লাগবে না। অচিরেই আমি ফুল রানআপ নিয়ে বোলিং করতে পারব। তবে এর সবকিছু নির্ভর করছে পিঠের ব্যাথার অবস্থার উপর।’
প্রায় চার মাস পর মাশরাফিকে দেখা গেল বল হাতে। সর্বশেষ সেপ্টেম্বরে তিনি বল হাতে নিয়েছিলেন। ইতোমধ্যে টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি। তবে এখনো বিদায় জানাননি ওয়ানডে ক্রিকেটকে।
বর্তমানে রাজনৈতিক মাঠে সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের এই সাবেক পেসার। আসন্ন বিপিএলে অংশগ্রহনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামুল ক্রিকেটে ফিরবেন। তিনি বলেছেন, ৯ জানুয়ারিতে শুরু হতে যাওয়া ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট বিসিএলেও খেলার প্রস্তাব দেয়া হয়েছে তাকে। কিন্তু পুনর্বাসনে থাকায় সেখানে খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
মাশরাফি বলেন,‘ বিসিএলে খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। পিঠে কিছুটা ব্যাথা আছে। দীর্ঘদিন পর আমি এখানে এসেছি। হয়তো কিছুটা সময় লাগবে। সামনে বিপিএল, সুতরাং আমাকে ধীরে সুস্থে শুরু করতে হবে। তবে সবকিছু নির্ভর করছে পিঠের ব্যাথার উপর।’
এবারের বিপএলে ঢাকার হয়ে খেলবেন মাশরাফি। জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও একই দলে খেলবেন। ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালটিই ছিল মাশরাফির অংশ নেয়া সর্বশেষ প্রতিযোগিতামুলক ক্রিকেট।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments