মোংলা থেকে মোঃ নূর আলমঃ ”সংগ্রাম ও অর্জনের গৌরবময় পথচলার ৭২ বছর” শ্লোগানে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলা উপজেলা ও পৌর আওয়ামলীগের আয়োজনে দলীয় কার্য্যালয়ে আলোচনা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, কাজী গোলাম হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, এ্যাডঃ শেখ আব্দুস সালাম, সাখাওয়াত হোসেন মিলন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর কবীর হোসেন, পৌর কাউন্সিলর জি এম আলামীন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ শাহরুখ বাপী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত তাঁর পরিবার্গের সদস্য এবং প্রতিষ্ঠাকাল হতে নিহত এবং শহীদ সকল দলীয় নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এর বুধবার সকালে উপজেলা ও পৌর আওয়ামীলীগ কার্য্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments