সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
বুধবার দুপুরে জামালপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।
এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এসময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশীট প্রদান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর এবং নিহত সাংবাদিক নাদিমের পরিবারের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহনের দাবি জানান।
এ ছাড়াও সাংবাদিক নেতারা খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments