ডেস্ক রিপোর্ট: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা মানিক সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা মহানগরীর রাজপথে দুর্বৃত্তদের কাপুরুষোচিত বোমা হামলায় নৃশংসভাবে নিহত হন। ঘাতকের পৈশাচিকতায় প্রাণ বিসর্জনের আগমুহূর্ত পর্যন্ত তিনি দৈনিক সংবাদ ও ইংরেজী দৈনিক নিউএজ এর সিনিয়র রিপোর্টার, একুশে টেলিভিশনের প্রতিনিধি এবং বিবিসি বাংলা সার্ভিসের খণ্ডকালীন সংবাদদাতার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বর্বর ওই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা ঝড় উঠলেও দীর্ঘ ২০ বছরে হত্যাকাণ্ডের সঠিক রহস্য উšে§াচন হয়নি। বরং বিচারের নামে প্রহসন হয়েছে। কারণ ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারের নির্দেশে খুনীদের চিহ্নিত না করেই চাঞ্চল্যকর ওই মামলার চার্জশীট দেওয়া হয়। মানিক সাহার প্রকৃত খুনী ও পর্দার আঁড়ালে থাকা পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও পূনঃতদন্তের কাজ শুরু হয়নি। এই অবস্থায় আগামীকাল ১৫ জানুয়ারি সোমবার ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
ঢাকায় কর্মরত ও একসময় বৃহত্তর খুলনাঞ্চলে পেশাগত দায়িত্ব পালনকালে মৃত্যুঞ্জয়ী মানিক সাহার সান্নিধ্য-সাহচর্য, সহযোগীতা ও স্নেহ-ভালবাসায় সিক্ত সাংবাদিকদের পক্ষ থেকে আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী এবং উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments