কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ৪০ কেজিতে মন, একথা সবারই জানা রয়েছে। কিন্তু পটুয়াখালীর কলাপাড়ার চিত্র উল্টো। ব্যাবসায়ীরা কৃষকদের কাছ থেকে ৪৬ কেজি মন বহাল রেখে ধান কিনে নিচ্ছে। ফলে কৃষকরা প্রতি মনে ৬ কেজি করে ঠকে যাচ্ছেন। তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারে সমাবেশ ও মানববন্ধন করেছেন। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান’র সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সম্পাদক ও নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ কৃষক সমিতির সদস্য খান মতিউর রহমান, ক্ষেত মজুর সমিতির উপজেলা আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার ওয়ার্ড আহবায়ক মো.জাকির হোসাইন, যুগ্ন আহবায়ক মো.আব্দুল হক গাজী প্রমুখ।
বক্তারা ৪৬ কেজিতে মন নয়, ৪০ কেজিতে মন চাই, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয় করা, প্রতিটি ইউনিয়নে গোডাউন নির্মান, শষ্যবিমা চালুকরন, নদী,খাল,জলাশয় ও স্লুইজগেইট দখল মুক্ত, সহজ শর্তে কৃষিঋন প্রদান, সল্পমূল্যে সার, কীটনাশক ঔষধ, ডিজেল, বিদ্যুৎ সরবারহ, নীলগঞ্জ ইউনিয়নের ইজারাকৃত সকল খালের ইজারা বাতিল, পখিমারা বাজারের গরু-ছাগলের হাট পুনরায় চালু ও ফসলের লাভজনক দামের দাবি জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments