সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর শহরে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে খাবার সংকট নিয়ে সংঘর্ষে সাংবাদিকসহ ৬জন আহত হয়েছেন। সংঘর্ষের ভিডিও করায় এ সময় তারা গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালান।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে স্থানীয় তিনজন সংবাদকর্মী আহত হন। আহত ছয়জনই বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষের ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ, দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু, মর্নিং পোস্ট জেলা প্রতিনিধি ও ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে ব্যাপক মারধর করে আহত করা হয়।
এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো, জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবারের প্যাকেট কম পড়লে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ড্রাইভারদের বাগবিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।'
আহত সাংবাদিকরা জানান, সংঘর্ষের তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং পুলিশের সামনেই তাদের ওপর হামলা হয়। হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি।'
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments