যশোর অফিস: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি সমস্ত প্রশাসনিক মহকুমাকে জেলায় উন্নিত করেছেন। চারশত ষাটটি (৪৬০) থানাকে উপজেলায় উন্নিত করেছেন। জেলা শহরের সাথে উপজেলা ও বিভাগীয় শহরের যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছেন। অস্বীকার করার উপায় নাই, পল্লীবন্ধুর হাতেই বাংলাদেশের উন্নয়নের ভিত গঠিত হয়েছে। পরবর্তী সব সরকার উন্নয়নের নামে জনগনের অর্থ লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করেছে।
চুয়াডাঙ্গা জেলাস্থ তাসনীম নূর কমিউনিটি সেন্টারে বিকাল তিনটায় অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠেছে। ক্ষমতাসীন দল তাদের নেতৃত্বে নির্বাচন করতে চায়। যা দেশে বা বিদেশে কেহই আস্থা রাখতে পারছে না। সবার দাবী একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন। অন্য একটি দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে। একজন যোগ্য - বিশ্বস্থ নেতার হাত ধরেই এই অস্থিরতার অবসান হতে পারে। জাতির সামনে সেই নেতা হতে পারেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি উচ্চ শিক্ষিত - সৎ ও বিশ্বাস যোগ্য নেতা। তিনি প্রসাশনের বিভিন্ন উচ্চ পদে থেকে এবং মন্ত্রীর দায়িত্ব পালন কালে সফল হয়েছেন। তাই তিনিই এই দুর্যোগ থেকে জাতিকে মুক্তি দিতে পারেন। আসুন জাতীয় পার্টিকে শক্তিশালী করে জি এম কাদের এর হাতকে শক্তিশালী করি। চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য শেখ মোঃ হুমায়ুন কবির শাওন, জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড. মোঃ রবিউল ইসলাম সম্মেলন পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments