নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি পরিবারের ৭টি বসতঘর, ৩টি গোয়ালঘর ও ২টি রান্নাঘর পুড়ে অনন্ত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বুধবার (০১মে) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর হেমমনি এলাকার মঈনুদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই বাড়ির মঈনুদ্দীনের শোয়ার ঘরের পাশে আবর্জনার স্তূপ ফেলা উত্তাপ্ত ছাই থেকে আগুনের সূত্রপাত ঘটে। আবর্জনার স্তূপ থেকে সৃষ্ট আগুন প্রথমে মঈনুদ্দীনের ঘরে আগুন লাগে, তারপর বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে হামিরুল ও বাবুল এর ৭টি বসতঘরসহ মোট ১১টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই আগুনে তাদের ঘরে থাকা নগদ অর্থ, চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে যায় এবং একটি গরু আগুনে ঝলসে যায়।
আটোয়ারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্তরা ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments