ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে তাসনিম (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে এ দুঘটনা ঘটে। নিহত তাসনিম ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও নিহত তাসনিমের স্বজন সূত্রে জানাযায়, শনিবার সকালে ওই শিশুর মা ঘরের রান্নার কাজে ব্য¯Í ছিলেন। এসময় শিশু তাসনিম বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও স্বজনরা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments