স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের দুটি এবং শেরপুরের একটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনগত বাধা কেটে গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আপিল বিভাগ তাঁদের পক্ষে রায় দিয়েছেন।
রায়ে যাঁদের প্রার্থিতা সংক্রান্ত জটিলতা নিরসন হয়েছে, তাঁরা হলেন—চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ফাহিম চৌধুরী।
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল ও রিটের কারণে তাঁদের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য আসে।
মঙ্গলবার আপিল বিভাগ সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে প্রার্থীদের পক্ষে রায় দেন। ফলে তিনজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আপিল বিভাগের রায়ের ফলে প্রার্থিতা সংক্রান্ত সব আইনগত বাধা দূর হয়েছে। নির্বাচন কমিশন এখন আদালতের রায়ের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments