রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম রিবনা শাহরিন (২০)। তিনি ববির ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী । তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি রুমে শাহরিন একা বাস করতেন।
তাই অন্য মেস শিক্ষার্থীদের সঙ্গে তার যোগাযোগ কম ছিলো। দুদিন ধরে তার খোঁজ না পেয়ে বুধবার সন্ধ্যায় ছাত্রীর বাবাসহ কয়েকজন ছাত্রী নিবাসে যায়। তখন রুম ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে মেয়ের মরদেহ ঝুলতে দেখতে পান বাবা। তারপর পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ববি প্রক্টর খোরশেদ আলম জানান, মরদেহের ধরন দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়েছে। শাহরিন একা বসবাস করতো। তাই অন্য শিক্ষার্থীরা দুই তিন দিনে তার কোনো খোঁজ নেয়নি।
বন্দর থানা পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান জানান, পরিবার সূত্রে জানা গেছে শাহরিনের একা থাকার প্রবণতা ছিলো। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments