বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে গিয়ে ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসুর খোঁজ নিয়েছেন।
অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার জন্য সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মেঘমল্লারকে । মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাঁর জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি উক্ত হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন মেঘমল্লার বসু। নির্বাচনের প্রচারণার ব্যস্ততার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেঘমল্লার বলেন, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে এপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতোমধ্যেই বেশ খারাপ।’
স্ট্যাটাসের শেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।’
অস্ত্রোপচারের পরে বিভিন্ন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও শুভানুধ্যায়ী তাঁকে দেখতে যান। এর মধ্যে ছিলেন ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments