পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
সোমবার (০৮ জানুয়ারি) সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে এবং কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী,সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে দুপুরে নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান রাসিক মেয়র।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments