জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: ডিস লাইনের ঝুকিপূর্ন তারে আতঙ্কিত কলারোয়াবাসী। যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা । গত দুই তিন মাস ধরে কলারোয়া উপজেলা পরিষদ এর সামনে থেকে সরকারী কলেজ পর্যন্ত ও পৌর বাজারের প্রতিটি বিদ্যুৎ খুটিতে নিচ থেকে উপর পর্যন্ত ডিস লাইনের তারের কয়েল পেঁচিয়ে রাখা হয়েছে। বাজারের মধ্যে ও উপজেলা পরিষদ চত্বরে সরকারী গাড়ী নিয়ে ঢুকতে গেলে তার ছিড়ে ছিড়ে পড়ছে। সোমবার (৫জুন) সকালে কলারোয়া উপজেলা পরিষদ এ সরকারী ভ্রাম্যমাণ যাদু ঘরের গাড়ি ঢুকতে গিয়ে ডিস লাইনের ঝুকিপূর্ন তার গাড়ির ছাদে আটকে যায়। পরে গাড়ির ড্রাইভার অনেক কষ্ট করে ডিস লাইনের এর তার ছাড়িয়ে নেয়। এসমন কি যশোর-সাতক্ষীরা মহা সড়কের উপর দিয়ে ডিস লাইনের তার ঝুড়িয়ে রাখায় ট্রাক ও বাস চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। রাস্তার মধ্যে তার ছিড়ে পড়ে থাকতে দেখে কলারোয়ার জনসাধারণ ও পথচারীরা আতঙ্ক বিরাজ করছে। মাঝে মধ্যে ডিস লাইনের তারের সাথে বিদ্যুৎ এর তারও ছিড়ে যাচ্ছে। বাস ও ট্রাক ড্রাইভারদের দাবী অবিলম্বে গুরুত্বপূর্ন স্থান ও রাস্তা থেকে ঝুকিপূর্ন ডিস লাইনের তার সরিয়ে নেয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক এর দৃষ্টি আকর্ষৃণ করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments