উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: " শেখ হাসিনার বারতা , নারী পুরুষ সমতা " বিনিয়োগে অগ্রাধিকার , কন্যা শিশুর অধিকার । এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের উজিরপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে । ১ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি , ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments