স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার ক্ষমতার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। শুধুমাত্র নিজেদের অবৈধ সম্পদ রক্ষা করতে দেশ ও জনগণের সাথে বেঈমানী করে ডামি নির্বাচন করে প্রভু রাষ্ট্রের কাছে দেশের স্বার্থ কোরবানি দিয়েছে। তাই আজ সীমান্তের ভিতরে বাইরের রাষ্ট্র থেকে গুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু সরকার কোনো প্রতিবাদ করছে না।
বুধবার বিকালে নয়াপল্টনে এনপিপি কার্যালয়ে জনগণকে উপেক্ষা করে "প্রহসনের" নির্বাচনের একমাস পূর্ণ করার প্রতিবাদে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ বলেন, এই অবৈধ সরকার দেশ ও জনগণের দুশমন। এই লুটেরা সরকার দীর্ঘ দেড়যুগ জনসাধারণের সকল অধিকার লুট করেছে। তাদের সরাতে হলে প্রয়োজন মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ হবে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ। আর এই কাফেলায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম, পলিট ব্যুরো সদস্য কমরেড বাবু লাল মন্ডল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক রাজা রহমান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments