ডেস্ক রিপোর্ট:‘তারা’, প্রিমিয়াম ব্যাংকিং এবং অন্যান্য কার্ডহোল্ডারদের জন্য দারুণ সব সুযোগ-সুবিধা নিয়ে আসার লক্ষ্যে প্রফেশনাল বিউটি সার্ভিস প্রদানকারী শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম- রমণী সার্ভিসেস লিমিটেডের সাথে চুক্তি করেছেব্র্যাক ব্যাংক।
২১ মে ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিংমো.মাহীয়ুল ইসলাম, হেড অব ‘তারা’, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিংমেহরুবা রেজা, হেড অব অ্যালায়েন্সেস আশরাফুল ইসলামএবং রমণী সার্ভিসেস লিমিটেডের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটিরপ্রধান নির্বাহী কর্মকর্তাতারেক ইবনে হায়দার, চিফ টেকনোলজি অফিসার আবিদুর রহমান মল্লিকসহ উভয় প্রতিষ্ঠানের আরও অনেকেই।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা বেশকিছু এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে, সকল ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডারদের জন্যরমণী- এর সকল সেবার ওপর১০% ছাড়। তবে, ‘তারা’ এবং প্রিমিয়াম ব্যাংকিং ডেবিট কার্ডহোল্ডারদের জন্য এই ছাড়ের পরিমাণ১১%।এছাড়াও ‘তারা’ কার্ডহোল্ডাররা ৫,০০০ টাকা পর্যন্ত ওয়েলকাম ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা ৫০০ টাকা করে প্রথম ১০ বারসেবা নেওয়ার সময় উপভোগ করা যাবে। সাথে থাকছে ‘তারা’এবং প্রিমিয়াম ব্যাংকিংকার্ডহোল্ডারদের ক্রমবর্ধমানব্যাংকিং প্রয়োজন মেটাতে তাঁদের জন্য ব্র্যাক ব্যাংকের নিয়ে আসা বিশেষায়িত ব্যাংকিং প্যাকেজ।
এই চুক্তির বিষয়ে মো.মাহীয়ুল ইসলাম বলেন, “আমাদের কার্ডহোল্ডারদেরএক্সক্লুসিভসুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্যে আমরা রমণী সার্ভিসেস লিমিটেডের সাথে চুক্তি করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই চুক্তিটি গ্রাহকদের লাইফস্টাইলসহ অন্যান্য প্রিমিয়াম সেবা প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রমাণ। আমরা বিশ্বাস করি, এই চুক্তিটি আমাদের ‘তারা’, প্রিমিয়াম ব্যাংকিং এবং অন্যান্য কার্ডহোল্ডারদের জন্য ব্যতিক্রমী সেবা নিয়ে আসবে। এর ফলে তাঁদের জীবনহয়ে উঠবে আরও সহজ এবং সুন্দর।”
ব্র্যাক ব্যাংক সবসময়এর গ্রাহকদের দারুণ সব সেবা দিতে উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত রাখে।দেশের স্বনামধন্য ব্র্যান্ড এবং আউটলেটগুলোর সাথে ব্যাংকটির অংশীদারিত্ব গ্রাহকদের জন্য সর্বোত্তমব্যাংকিং সেবা নিশ্চিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রমাণ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments