স্টাফ রিপোর্টার:অকার্যকর সাংবিধানিক কাঠামো, নাজুক অর্থনীতি ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, এমন বাস্তবতায় জাতীয় ঐক্যই হতে পারে দেশের প্রধান ভরসা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এ অর্জনকে তিনি গণতন্ত্রপন্থী মানুষের বিজয় হিসেবে আখ্যায়িত করেন।
তার ভাষায়, “ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও অকার্যকর প্রতিষ্ঠান আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। মত ও পথ ভিন্ন হলেও দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে থাকতে হবে।”
নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল—যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ—সহ মোট ৫১টি দলকে অভিনন্দন জানান তিনি। তার মতে, সরকার ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে।
আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা না গেলে সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। নির্বাচনী প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়—এ ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন-পরবর্তী সময়ে বিজয় মিছিল না করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে কারণেই এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে খালেদা জিয়ার অনুপস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় বিএনপির ঘোষিত ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’-এর আলোকে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর ভূমিকায় কৃতজ্ঞতা জানান।
বক্তব্যের শেষাংশে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments