ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। আজ দুপুরে নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলমের কাছে জাতীয় পার্টির আর্থিক প্রতিবেদন জমা দেয়া হয়। জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আহসান আদেলুর রহমান এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পার্টির হিসাব প্রতিবেদন জমা দেন।
জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত দেয়া হিসাবে আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ব্যাংকে স্থিতি আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া বলেন, একই সময়ে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশে নতুন নয়। তবে, রাজনৈতিক কর্মসূচী থেকে যেনো সহিংস পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সকল রাজনৈতিক দলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বারবার বলেছেন একটি সুষ্ঠু ও স্থায়ী নির্বাচনী ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টির একটি প্রস্তাবনা আছে। সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলের প্রস্তাবনা আলাপ-আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে আসা সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments