মো.পাভেল ইসলাম, রাজশাহী: রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারি ট্রেনে সিডিউল বিপর্যয় ঘটেছে। সোমবারের সিল্কসিটি ট্রেনের চাকা অকেজো হয়ে যাওয়া এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হওয়া পশ্চিমাঞ্চল রেলে চলাচলকারি অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রেন ৫ থেকে ৭ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে মঙ্গলবার সকালের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করতে হয়েছে। এতে শত শত যাত্রী চরম বিড়ম্বনায় পড়েন। রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছে। এছড়াও সকালের রাজশাহী-ঢাকা সিল্কসিটি ৫ ঘণ্টা বিলম্বে রাজশাহী ছেড়েছে।
রাজশাহী স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, ঢাকা-রাজশাহী রুটে প্রতিটি ট্রেন ৫-৬ ঘন্টা দেরিতে ছাড়ছে। সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরাও ভোগান্তির মুখে পড়েছেন। মঙ্গলবার সকালের বনলতা ট্রেনটি বাতিল করতে হয়েছে। আর সিল্কসিটি চার ঘন্টা দেরিতে সকাল ১১টার রাজশাহী ছেড়ে গেছে।
পশ্চিমমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। আশা করছি আজকের মধ্যে সিডিউল ঠিক হয়েছে যাবে। কাল থেকে যথা সময়ে ট্রেন চলাচল করবে।
তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিমানবন্ধ স্টেশনের আউটারে সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত। তখন থেকেই সিডিউল বিপর্যয় শুরু হয়। এছাড়াও সোমবার সকালে সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ার সময় বগির একটি চালা অকেজো হয়ে পড়ে। সেটি মেরামত করে ট্রেন ছাড়তে প্রায় সাড়ে ৩ ঘন্টা সময় লাগে। এ কারণে ট্রেনের এই সিডিউল বিপর্যয় দেখা দেয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments