সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বিএনপির মহাসমাবেশে মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ কনস্টেবল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ '৭১' জামালপুর জেলা শাখা মানববন্ধন করে।
সোমবার(৩০অক্টোবর) দুপুর ১২টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে গত ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ স্থল থেকে অতর্কিত হামলা চালিয়ে বীরমুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ কনস্টেবল মো.আমিনুল ইসলাম পারভেজ কে হত্যা এবং সাংবাদিকদের ওপর হামলাকারিদের বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহাম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,আওয়ামীলীগ জামালপুর পৌর শাখার সাধারন সম্পাদক ও মেয়র ছানোয়ার হোসেন ছানু,জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুজাত আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,বিএনপি মহাসমাবেশের নামে ঢাকা মহানগরে তান্ডন চালিয়েছে সেদিন। তারা সাংবাদিকদের উপর হামলা করে আহত ও একজনকে নিহত করেছে,সাংবাদিকদের ক্যামেরা ভাঙ্গচুর করেছে,প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে,পুলিশের উপর পরিকল্পিতভাবে হামলা করে কয়েকজন পুলিশকে আহত এবং পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যা করে। পারভেজ মুক্তিযোদ্ধার সন্তান ছিল। আমরা এই হত্যার দ্রুত বিচার দাবী করছি এবং হত্যাকরীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments