বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বসন্ত উৎসব উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষদের বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি কাজল দেবনাথ এবং সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীবৃন্দ সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, রং, উৎসব, আমেজ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আবহমান বাংলার চিরচেনা বৈশিষ্ট্য। এসব উৎসব অসাম্প্রদায়িক ও মানবিক সমাজের বার্তা দেয় এবং মানুষের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। অন্তর্ভুক্তিমূলক ও উন্নত সমাজ বিনির্মাণে এসব উৎসবের মাধ্যমে বাঙালি সংস্কৃতি স্বত:স্ফূর্তভাবে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments