বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জের মধ্যবর্তী স্থানে গোগর পটুয়াপারায় হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের আয়োজনে ২৩ মে শুক্রবার গোগর কাশিবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রোকনুজ্জামান (রোকন) , পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া,
রানীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তাজুল ইসলাম,ভোমরাদহ ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান খলিল ,খেলোয়াড়, ক্রিড়া মোদী দর্শক, সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা ।
এসময় বক্তারা মাদক ছেড়ে খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার জন্য যুবসমাজকে উদ্বুদ্ধ করার জন্য এধরনের আয়োজন করার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments