আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ান সংবাদপত্র নোভায়া গাজেটা’র প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ ইউক্রেন যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সহায়তার জন্য তার শান্তিতে নোবেল পুরস্কারের স্বর্ণের মেডেল নিলামে উঠিয়েছেন।
তিনি আশা করছেন শিশুদের সহায়তায় মেডেল থেকে নিলামে সর্বোচ্চ ১০ কোটি ৫০ লাখ ডলার (১০৩.৫ মিলিয়ন ডলার) পাবেন।
নিউইয়র্কে হেরিটেজ অকসনের এই নিলামে এখন পর্যন্ত নাম প্রকাশ না করে অপরিচিত এক দরদাতা ফোনে মেডেলটি কিনে নিয়েছেন বলে জানানো হয়।
নিলাম অনুষ্ঠান উৎসাহব্যঞ্জক ছিল, ব্যাপক করতালির মধ্যে দরদাতারা প্রতিযোগিতামূলকভাবে নিলামে অংশ নেয়, এ সময় মুরাতভকে নিলাম কক্ষে ও স্ক্রীনে ভিডিও রেকর্ড করতে দেখা যায়।
যখন নিলামে পুর্ববর্তী দরদাতাদের চেয়ে লাখ লাখ ডলার বেশি দর আসতে থাকে তখন মুরাকভসহ নিলাম রুমের সকলেই হতবাক হয়ে যান।
মুরাতভ ২০২১ সালে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য এই পুরস্কার প্রদান করা হয়।’
সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ১৯৯৩ সালে একদল সাংবাদিকের সঙ্গে মুরাকভ নোভায়া গেজেটা প্রতিষ্ঠা করেন। দেশে এবং বিদেশে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নীতি কৌশলের কড়া সমালোচনা করে নোভায়া গেজেটা প্রধান সংবাদপত্র হয়ে ওঠে।
ক্রেমলিনের সামরিক অভিযানের সমালোচনাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করায় মার্চে ইউক্রেন অভিযানের একমাসের বেশি সময় পর রাশিয়ায় নোভায়া গেজেটার প্রকাশনা স্থগিত করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments