বকশীগঞ্জ প্রতিনিধি॥ জামালপুরের বকশীগঞ্জের দক্ষিন কুশল নগর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়েঁমারা টেটাবিদ্ধ হয়ে শামীম মিয়া নামে এক প্রতিবন্ধী যুবক খুন হয়েছে। শামীম মিয়া(২৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ৩ অক্টোবর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিন কুশল নগর গ্রামের নিহত শামীম মিয়ার বাবা শফিকুল ইসলামের সাথে তার চাচা সাইফুল ইসলামের পূর্ব হতেই জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। ৩ অক্টোবর সকালে সাইফুল ইসলাম সেই জমিতে বেগনের চারা রোপন করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়ে।
সংঘর্ষে প্রতিপক্ষের মারা টেটাবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় শফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া। পরে তাকে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শামীম মিয়া মারা যায়। সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বিষয়টি বকশীগঞ্জ থানা পুলিশ অবগত আছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আইনগত প্রক্রিয়া চলমান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments