সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আটক

প্রকাশ : 22 Jun 2025
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আটক

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আটক করেছে পুলিশ। রাজধানীর ইত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিরাপত্তার জন্য সাবেক সিইসিকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দেখে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে গত তিন সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। 

তার আগে সকালে সাবেক তিন সিইসি, ইসিসহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করে বিএনপি। এরপর শেরে বাংলা থানায় মামলাটি করা হয়।

মামলায় কে এম নুরুল হুদা ছাড়াও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনকে আসামী করা হয়।

গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনে জড়িত সাবেক সিইসি, কমিমনার ও ইসি সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কে এম নুরুল হুদা বাংলাদেশের ১২ তম প্রধান নির্বাচন কমিশনার। তিনি ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। 


সম্পর্কিত খবর

;