মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁওয়ের মহাদেবপুরে অবৈধভাবে চাল মজুত করায় মোবাইল কোর্টের মাধ্যমে এসিআই অটো রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে মহাদেবপুরের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহাগ।
আজ কৃষি বিপণন আইন ২০০৮ এর ১৯ (১) এর ঠ ও ড ধারা মোতাবেক এসিআই অটো রাইস মিলকে এ জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। মিলে বিনির্দেশকৃত ক্যাপাসিটির চেয়ে বেশি আতপ চালের অবৈধ মজুত থাকায় এ জরিমানা করা হয়। অবৈধ মজুতকৃত চাল তিন কার্য দিবসের মধ্য বিক্রির আদেশও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, জেলা বাজার কর্মকর্তা, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments