ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ক্রীড়াবিদ এম এম কামরুজ্জামান হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল ১০ টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ডে এক মানববন্ধব কর্মসূচি পালিত হয়। নিহতের চাচা মোঃ আনছার আলী মোল্যার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, জেলা আওয়ামীলীগ নেতা বিলকিস আক্তার ধারা, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, নিহতের স্ত্রী কল্পনা বিশ্বাস, একমাত্র পুত্র রবিউজ্জামান সানি, ভাই ও মামলার বাদি মোঃ আনারুল ইসলাম কালু মোল্যা, মোঃ রোস্তম আলী গাজী, সাবেক ইউপি সদস্য আঃ গণি গাজী, মোঃ মাহাবুব বিশ্বাস, সরদার মাহাবুব হোসেন, মোঃ জাহিদ বিশ্বাস, আঃ হাকিম বিশ্বাস, ইমরুল কায়েস নিতু, মোঃ মুজিবার রহমান মোল্যা, হুমায়ুন কবির মোল্যা, বিল্লাল বিশ্বাস, মহিদুল ইসলাম মিন্টু, আবু সুইম শেখ, মুক্তিযোদ্ধা সুবোধ বসু, মিরা খাতুন, লাভলী বেগম প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তরা অভিযোগ করে বলেন, স্বর্ণপদকপ্রাপ্ত ক্রীড়াবিদ এম এম কামরুজ্জামানকে কিছু চিহ্নিত দূর্বৃত্ত পরিকল্পিতভাবে খুন করে। নিহতের ভাই মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তালবাহানা করে। পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়। বক্তরা অবিলম্বে এম এম কামরুজ্জামানের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, এলাকার বিভিন্ন বয়সী ও শ্রেণি পেশার নারী পুরুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয় মানববন্ধনে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments