কোটা পদ্ধতি সংস্কারে কমিশন গঠন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাসদ

প্রকাশ : 12 Jul 2024
কোটা পদ্ধতি সংস্কারে কমিশন গঠন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাসদ

ডেস্ক রিপোর্ট:  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ ( ১২ জুলাই ২০২৪ ) এক বিবৃতিতে কোটা বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট রায়ের পর আর গড়িমসি ও কালবিলম্ব না করে কোটা পদ্ধতি সংস্কার করে কোটা পদ্ধতি যৌক্তিকীকরণ করার লক্ষ্যে একটি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তারা একইসাথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ, ঘরবাড়ি, হল-হোস্টেলে ফিরে যাওয়া ও ধৈর্য্য ধরে কমিশনের রিপোর্ট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার আহবান।


সম্পর্কিত খবর

;