কোটাবিরোধীদের কমপ্লিট শাটডাউন কর্মসুচিতে সমর্থন দিয়েছে বিএনপি

প্রকাশ : 17 Jul 2024
কোটাবিরোধীদের  কমপ্লিট শাটডাউন কর্মসুচিতে সমর্থন দিয়েছে বিএনপি

ডেস্ক রিপোর্ট:  শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হিংস্র আক্রমণে ৭ জন শহীদ হয়েছেন, এছাড়া আজও আন্দোলনরত সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর র‌্যাব, পুলিশ, বিজিবি ও সোয়াতের ব্যাপক হামলায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, এই ন্যাক্কারজনক রক্তাক্ত ঘটনায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সরকারী চাকুরীতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের আপামর জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জোরালো আহবান জানানো হচ্ছে।

 

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ ( ১৭ জুলাই ২০২৪)  গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।



সম্পর্কিত খবর

;